রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬: নীতি, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে শুরু হচ্ছে জাতীয় আয়োজন

নিজস্ব প্রতিবেদক নীতি, বাজার এবং সাধারণ মানুষকে এক প্ল্যাটফর্মে এনে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা প্রসারে শুরু হতে যাচ্ছে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্ভাবন ও প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপি। ​হিথিউম এনার্জি স্টোরেজ টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল … Read more

মাদক সমাজকে ধ্বংস করে: ত্রিশালে সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ত্রিশাল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অংশীজন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ​মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ​উপজেলা … Read more

শেরপুরে বৃদ্ধা ছফুরা বেগমের পরিবারকে খাদ্য সহায়তা, ঘর মেরামতের উদ্যোগ

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে শেরপুরের কামারিয়া ইউনিয়নের উত্তর কামারিয়া গ্রামের অসহায় বৃদ্ধা ছফুরা বেগম ও তাঁর প্রতিবন্ধী পরিবারে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ঝুঁকিপূর্ণ বসতঘর মেরামত এবং পরিবারের এক শিশুর প্রতিবন্ধী ভাতা চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। … Read more

দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভয় দেখানো যায়, সংশোধন করা যায় না

মোশাররফ হোসেন মুসা ​মানবসভ্যতার অগ্রগতি শুধু বিজ্ঞান, প্রযুক্তি কিংবা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; অপরাধের বিচার ও শাস্তি দেওয়ার পদ্ধতিও সভ্যতার অন্যতম মাপকাঠি। যে রাষ্ট্র অপরাধীকে সংশোধনের পরিবর্তে ভয় দেখিয়ে সমাজ নিয়ন্ত্রণ করতে চায়, সে রাষ্ট্রের বিচারব্যবস্থায় মধ্যযুগীয় চিন্তার প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করা যায়। ​সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও বিতর্ক ​সম্প্রতি সৌদি … Read more

শেরপুর জেলায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার অক্টোবর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। ​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, জেলা প্রশাসন ও বিভিন্ন ভূমি … Read more

গণশুনানিতে অসহায়ত্বের আর্তনাদ: গরিব অটোরিকশা চালকের ৯ বছরের ছেলের ওপেন হার্ট সার্জারির দায়িত্ব নিলেন ময়মনসিংহের ডিসি

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা ও পেশায় সামান্য গাড়িচালক মোঃ শফিকুল ইসলাম এবং মোছাঃ শেফালী খাতুনের দ্বিতীয় ছেলে সোহানুর ইসলাম রাব্বী (৯)। জন্মগতভাবে জটিল হৃদরোগে আক্রান্ত রাব্বীর জন্মের সাত মাস পরই এই রোগ ধরা পড়ে। ​পরিবারের চরম আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল … Read more

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা: ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ডিসি অ্যাওয়ার্ড

​মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ “Clean Sunday” কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার ধারাবাহিকতায় প্রদান করা হয়েছে “DC’s Award for Cleanliness” (অক্টোবর-২০২৬)। ​রবিবার (২৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১টি করে মোট ১৪টি … Read more

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শ্রী গণেশ নামের এক সেলুন ব্যবসায়ী স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। ​রোববার (২৫ অক্টোবর ২০২৬) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কলেমা পাঠ করান। ​পরিচয় ও ধর্ম গ্রহণের … Read more

পৃথিবীতে শিক্ষার চেয়ে টাকার মূল্য কম—এজন্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়: ফায়ার সার্ভিস ডিডি জানে আলম

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ “পৃথিবীতে শিক্ষার চেয়ে টাকার মূল্য কম—এজন্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। শিক্ষার ক্ষেত্রে যদি সঠিকভাবে শিক্ষা অর্জন না হয়, তাহলে সেই শিক্ষার মূল্যও কম। সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, সঠিক ব্যক্তি—এই তিনটা যার ঠিক আছে, সব জায়গায় তার মূল্যায়ন আছে।” ​রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহের দিঘারকান্দায় কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনে ফায়ার সার্ভিস … Read more

শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার রমজান

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি শেরপুরে ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত রমজান আলী শেরপুর … Read more

মাদারগঞ্জে ৫ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ করল ‘ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন’

​সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর কয়ড়া, কলাদহ, কুকুরমারিসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে ‘ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন’। ​এই জনকল্যাণমুখী উদ্যোগে প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান … Read more

বাবার সাথে

​আলেয়া মান্নান ​বাবার সাথে হাটে যাচ্ছি, চুপিচুপি ইশারায় সখীদেরও ডাকছি। যাবার পথে মনে মনে খুব আনন্দ পাচ্ছি, কত কিছু কিনবো হাটে, তাই যেন ভাবছি! ​মাঝে মাঝে পিছু ফিরে চেয়ে দেখি বাড়ি, সামনে দেখি গণেশ্বরী নদী, দিতে হবে পাড়ি। ​নদী পারের জন্য আমরা জমা দিলাম কড়ি, ওমনি দেখি মাঝি ভাই নৌকা দিলো ছাড়ি। ও মাঝি ভাই … Read more